1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

dokhinersomoy
September 16, 2026 5:21 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক।।

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, মক্কা আল-মুকাররমা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব পবিত্র স্থানের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা সবসময় সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। এসব স্থানের পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।