1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

পোড়া গন্ধ পেয়েও বাস থামাননি চালক, আগুনে নিহত ৯

dokhinersomoy
September 24, 2026 11:23 am
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাসে আগুন লেগে ৯ যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাতের এ ঘটনায় আগুন ছড়িয়ে পড়ার সময় কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচেন।
দিল্লি থেকে মহোবার উদ্দেশে যাওয়া বাসটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে জেওয়ার এলাকার কাছে বাসে আগুনের সূত্রপাত হয়। এক যাত্রী সুনীল কুমারের অভিযোগ, আগুন লাগার আগে বাসের ভেতর ধোঁয়া ও পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। কয়েকজন যাত্রী চালককে বিষয়টি জানিয়ে বাস থামানোর অনুরোধ করলেও তিনি তাৎক্ষণিকভাবে বাস থামাননি বলে অভিযোগ করা হয়েছে। পরে ধোঁয়া দ্রুত বেড়ে গেলে বাস থামানো হয়। তখন আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক যাত্রী বের হওয়ার সুযোগ পাননি। সুনীলের অভিযোগের ভিত্তিতেই পুলিশ এ ঘটনায় মামলা করেছে। চালক ও কনডাক্টরের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।
আগুন ছড়িয়ে পড়ার পর যাত্রীরা নিজেরাই উদ্ধারকাজে অংশ নেন এবং জানালা ভেঙে আটকে পড়াদের বের করার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হয়নি; প্রাথমিক তদন্তে এসি ব্যবস্থায় শর্ট সার্কিটের সম্ভাবনার কথা জানিয়েছে পুলিশ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার নির্দেশ দিয়েছেন।