1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালির দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

dokhinersomoy
September 14, 2026 12:42 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক।।

হরমুজ প্রণালির জলসীমার দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রোববার এ তথ্য জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ।তবে ক্ষেপণাস্ত্র দুটি কোথায় লক্ষ্য করে ছোড়া হয়েছে বা এতে কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এর আগে ইরানের কিশম দ্বীপের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও তিনজন আহত হন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে। এর এক দিন আগে দ্বীপটির কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণ ও জাহাজে হামলার বিষয়ে ইরানি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, হরমুজ প্রণালি এখন ওয়াশিংটনের নিয়ন্ত্রণে। বুধবার তিনি পূর্বাভাস দেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হতো। তবে ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে প্রণালিটিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর কিছু সময়ের জন্য বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়ে। ওই সমঝোতায় জলপথ দিয়ে নিরাপদে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হয়েছিল। পরে সামরিক উত্তেজনা নতুন করে বেড়ে গেলে সমঝোতাটি ভেঙে পড়ে এবং যুক্তরাষ্ট্র আবারও নৌ অবরোধ আরোপ করে।