1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

আবদুল খালেকসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

dokhinersomoy
October 19, 2026 6:57 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট
শিক্ষাসহ দুইটি মন্ত্রণালয় ও একটি বিভাগের তিন সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসানকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে। তারা সবাই চুক্তিভিত্তিক সচিব হিসেবে কর্মরত।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।