1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

সরকারী চাকুরিতে ৫ লাখ শূন্যপদ পূরণর উদ্যোগ, সংসদে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

dokhinersomoy
November 11, 2026 12:36 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট:
দেশের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে খালি থাকা ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ পূরণে উদ্যোগ নিয়েছে সরকার। বিপুলসংখ্যক এসব পদে নিয়োগ দিতে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য তুলে ধরেন।
সংসদ সদস্য জানতে চান, দেশের মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দফতরগুলোতে বর্তমানে কতটি পদ শূন্য রয়েছে এবং এসব পদ পূরণে সরকারের পরিকল্পনা কী। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস-২০২৫’ অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি দফতরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
এই শূন্যপদ নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এ বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। এর আওতায় স্বচ্ছতা বজায় রেখে দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের অগ্রগতি এবং শূন্যপদের বিপরীতে নিয়োগসংক্রান্ত হালনাগাদ তথ্য চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
এ ছাড়া দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে শূন্যপদ পূরণে কর্মপরিকল্পনা তৈরির জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে বলে জানান আব্দুল বারী। তিনি বলেন, সরকারের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারি দফতরগুলোর দীর্ঘদিনের জনবলসংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষের সরকারি চাকরিতে প্রবেশের নতুন সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন।