আলম রায়হান:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফেসিস্ট শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা ঘিরে প্রশাসনের ভেতরে নানান ধারা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ আছে। এ পরিস্থিতিতে আমলাদের কেউ কেউ কাজের গতি কমিয়ে ডিসেম্বর মাসের অপেক্ষায় আছেন বলে রটনা কথা জানিয়েছেন কেউকেউ। এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় প্রশ্ন তোলেন, ‘ডিসেম্বরের অপেক্ষায় আছেন কোন কর্মকর্তা!’
খবর নিয়ে জানাগেছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উল্লেখিত প্রশ্নের গভীরতা অনেক। এই গভীরতা থেকেই এক থেকে দুই সপ্তাহের মধ্যেই প্রশাসনে বড় ধরনের রদ বদল এবং পদোন্নতির ঘটনা ঘটবে। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানাগেছে। এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে, শুরু থেকেই তারেক সরকারের সঙ্গে সমান তালে হাটছেন না প্রশাসনের কেউ কেউ। এরা হয় আওয়ামী অথবা জামায়াতী মনোভাবাপন্ন। সরকার যতই উদার হয়, এরা ততই শম্বুক গতির প্রবনতা দেখায়। এ অবস্থায় গত জুলাই মাসে ১২টি প্রশাসিনিক পদে রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে দেয়া হয়েছে। ধারণা ছিলো, শিমুল বিশ্বাসের মতো সুফল পাওয়া যাবে। প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া তাঁকে বিআইডব্লিউটিস‘র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। অনেকেই জানেন, দক্ষতা ও সততায় শিমুল বিশ্বাস যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা এখনো কেউ অতিক্রম করতে পারেননি।
বলা হয়, শিমুল বিশ্বাসের দৃষ্টান্তে অনুপ্রানিত হয়েই অন্তত ১২টি প্রশানানিক পদে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছিলো। কিন্তু কাংখিত সুফল পাওয়া যায়নি। বরং বিআইডব্লিউটিসিসহ কয়েকটি সংস্থায় অনিয়ম বেড়েছে। এ অবস্থায় পেশাদার আমলাদের মধ্য থেকে শতাধিক দক্ষ ও যোগ্য কর্মকর্তাকে বাছাই করা হয়েছে। সূত্র বলছে, এদের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ অন্যান্য আনুষ্ঠানিতা শেষে পদোন্নতির সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পদোন্নতির অপেক্ষায় থাকা শতাধিক কর্মকতার মধ্যে বেশির ভাগই যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব হবেন। এরাই মূলত প্রশাসনের দায়িত্ব নেবেন বলে সূত্র জানিয়েছে। সহসাই এব্যাপারে সরকারী আদেশ প্রকাশিত হবে বলে জানাগেছে।