• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কয়েকটি স্থানে বাসে আগুন

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০, ১৮:৩৯ অপরাহ্ণ
রাজধানীর কয়েকটি স্থানে বাসে আগুন
দখিনের সময় ডেস্ক ‍॥
এক ঘণ্টার ব্যবধানের রাজধানীর সাতটি স্থানে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার, দুপুরে রাজধানীর ঢাকা- ১৮ আসনের উপ নির্বাচনকে কেন্দ্র করে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপি। এ সময় হঠাৎ করেই একটি বাসে আগুন দেয়া হয়।

এ ঘটনার আধ ঘন্টার মধ্যেই রাজধানীর গুলিস্তানের আওয়ামী লীগ অফিসের সামনে আরেকটি বাসে আগুন দেয় দুবৃত্তরা। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বেলা দুইটার দিকে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে আরেকটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে, দ্রুত তা নিভিয়ে ফেলা হয়। একই সময়ে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে শাহবাগ মোড় , কমলাপুর ও মতিঝিলে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে, হঠাৎ করেই সাতটি স্থানে বাসে আগুন দেয়ার ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। পুলিশ বলছে. কয়েকটি আসনের উপ নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই আগুন দেয়া হয়েছে। এর সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করা হবে।

তাৎক্ষণিক এই আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনি কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে কারণ জানা যাবে। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের দিনেই এই আগুনের ঘটনা ঘটলো।