• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার টিকা নেওয়া মানেই করোনামুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৭, ২০২১, ২০:৪২ অপরাহ্ণ
করোনার টিকা নেওয়া মানেই করোনামুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

দখিনের সময় ডেক্স:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার টিকা গ্রহণ করা মানেই করোনামুক্ত নয়। স্বাস্থ্যবিধি না মানায় দেশে আবারো করোনার সংক্রমণের হার বাড়ছে। রবিবার (৭ মার্চ) দুপুরে পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরে ঐতিহাসিক ৭ মার্চের ওপর এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। করোনায় মোকাবেলায় বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, ব্লুমবার্গসহ অনেকে বাংলাদেশের প্রশংসা করেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী ।

জাহিদ মালেকের মতে, নতুন বছরে আমরা সবার ভ্যাক্সিনেশন নিশ্চিত করতে চাই, এজন্য সরকার সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের মাধ্যমে ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়ন করা মানেই তাকে স্মরণ করা।