• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ওসির সঙ্গে আসামিদের সেলফি: তদন্ত কমিটি গঠন

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৯, ২০২১, ২০:৩৩ অপরাহ্ণ
বাউফলে ওসির সঙ্গে আসামিদের সেলফি: তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

পটুয়াখালীর বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান দ্রুত বিচার আইনসহ একাধিক মামলার আসামিদের সঙ্গে সেলফি ও ছবি তুলেছেন। এ ঘটনায় এক সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  মঙ্গলবার (৯ মার্চ) পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খানকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মাদ শহীদুল্লাহ জানান, ওসির ওই ঘটনায় বিভিন্ন মিডিয়ায় চিত্রসহ সংবাদ প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং ২৪ ঘণ্টার মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।