• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু, নাগপুরে ফের লকডাউন

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১২, ২০২১, ১৫:১০ অপরাহ্ণ
ভারতে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু, নাগপুরে ফের লকডাউন

দখিনের সময় ডেক্স:

ভারতে বাড়ছে করোনা সংক্রমন। সংক্রমণ বাড়ায় মহারাষ্ট্রের নাগপুরে এক সপ্তাহের জন্য আবারও লকডাউন দেয়া হয়েছে। ভারতে গত নভেম্বর থেকে কমতে শুরু করেছিল করোনার সংক্রমণ। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি আবারও বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যু।

ভারতে এ বছরের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার, ২২ হাজার ৮শ ৫৪ জন। ২০২১ সালে এ নিয়ে তৃতীয়বার নতুন সংক্রমণ ২০ হাজারের গণ্ডি ছাড়ালো। সংক্রমণের হার বেশি পাওয়া যাচ্ছে মহারাষ্ট্রসহ ৬টি রাজ্যে। সংক্রমণ বাড়ায় মহারাষ্ট্রের নাগপুরে ১৫ই মার্চ থেকে সপ্তাহব্যাপী আবারও নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতার হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে কোভিড রোগীর সংখ্যা।