• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু।

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১, ২০২১, ১১:৩২ পূর্বাহ্ণ
ব্রাজিলে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু।

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেক্স:

ব্রাজিলে ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি করোনাভাইরাস। লাতিন আমেরিকার দেশটিতে একদিনে করোনায় মারা গেছে প্রায় ৪ হাজার মানুষ, যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ মৃত্যু। দেশ টি আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে। ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় (একদিনে) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৫০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।

এ ছাড়া দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ২০০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ছয় লাখ ৩৮ হাজার ২৫১ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৪৪ লাখ ৭৯৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।