• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নির্দেশনার না মানায় ত্রিশালে ৫ জনের অর্দন্ড

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৮, ২০২১, ১৭:৫৭ অপরাহ্ণ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নির্দেশনার না মানায় ত্রিশালে ৫ জনের অর্দন্ড

ময়মনসিংহ প্রতিনিধি:

করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় নির্দেশনার আলোকে  ত্রিশাল উপজেলার ত্রিশাল বাসস্ট্যান্ড এবং ত্রিশাল পৌরবাজারে অভিজান চালানো হয়েছে। মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে সহকারী কমিশনার (ভূমি)তরিকুল ইসলাম    মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় মাস্ক পরিধান না করায় ৩ জনকে এবং লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ২ জন দোকানদারকে মোট ৫ টি মামলায় ৩৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয় এবং বিনামূল্যে জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ত্রিশাল থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টে সহায়তা প্রদান করেছে। ত্রিশাল উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।