• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকায় রক্ত জমাট বাঁধছে কিনা খতিয়ে দেখছে ভারত

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১০, ২০২১, ০২:০৩ পূর্বাহ্ণ
টিকায় রক্ত জমাট বাঁধছে কিনা খতিয়ে দেখছে ভারত

দখিনের সময় ডেক্স ॥

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ভারত বায়োটেকের বানানো করোনা টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বাঁধছে কিনা তা খতিয়ে দেখবে ভারত। এজন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি সরকারি প্যানেল গঠন করা হয়েছে। সরকারি দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় দৈনিক মিন্ট।

এদিকে, ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেঙ্গালুরুসহ ছয়টি শহরে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে।  বিশ্বে করোনায় মৃত্যু ২৯ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে, শনাক্ত এখন ১৩ কোটি ৪৫ লাখের বেশি। বিশ্বের অন্যতম টিকা উৎপাদনকারী দেশ হয়েও সবাইকে টিকা প্রয়োগে হিমশিম খাচ্ছে ভারত। দুর্গম পথ পাড়ি দিয়ে প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।  একজন স্বাস্থ্যকর্মী বলেন, আমার ইট ভাটার ৪৫ বছরের বেশি বয়সী শ্রমিকরা টিকা নিয়েছে। কবিতা গ্রামের স্বাস্থ্যকর্মীরা এসে টিকা দিয়ে গেছেন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয়ের দাবি, এ পর্যন্ত ভারতে নয় কোটি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেঙ্গালুরুসহ ছয়টি শহরে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। এদিকে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ভারত বায়োটেকের বানানো করোনা টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে সামান্য হলেও রক্ত জমাট বাঁধছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে একটি সরকারি প্যানেল গঠন করেছে ভারত। ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার সম্ভাব্য সংযোগ পাওয়ার কথা জানানোর পর এ পদক্ষেপ নিল দেশটি।

ব্রাজিলে করোনার ভয়াবহতাকে প্রথম থেকে উপেক্ষা করছেন প্রেসিডেন্ট জায়ের বলসোনারো।  তিনি ধর্মীয় সভা সমাবেশের পক্ষে হলেও গত বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট বলেছে, ধর্মীয় জমায়েতে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা আইনসম্মত।  করোনা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে হবে