• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবরী এখনও আইসিইউতে, ঝুঁকিও পুরোপুরি কাটেনি

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১০, ২০২১, ১৪:৫৬ অপরাহ্ণ
কবরী এখনও আইসিইউতে, ঝুঁকিও পুরোপুরি কাটেনি

দখিনের সময় ডেক্স:

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী তিনি এখনো আইসিইউতে আছেন এবং ঝুঁকিও পুরোপুরি কাটেনি। করোনায় আক্রান্ত হয়ে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি মানসিকভাবেও ভালো আছেন।

শুরু থেকেই সকল স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। কঠোর নিয়ম মেনে মাঝে শুটিংও করেছিলেন। এরপরও গেল ৫ এপ্রিল কবরীর নমুনা পরীক্ষায় ক‌রোনাভাইরাসের রি‌পোর্ট পজিটিভ এলে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউর প্রয়োজন হয়। কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ খালি না থাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।