• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

“কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য অরক্ষিত” বললেন অভিনেত্রী রুকাইয়া

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ২০:১৬ অপরাহ্ণ
“কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য অরক্ষিত” বললেন অভিনেত্রী রুকাইয়া
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার সাম্প্রতিক পোস্টে দেশের কৃষক ও কৃষি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হচ্ছে অরক্ষিত।’ রুকাইয়া, যিনি ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে দ্বিতীয় রানারআপ হন, অভিনয় জীবনে অল্প সময়ে দর্শকের মনে নিজের জায়গা তৈরি করেছেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, ‘আমরা শুধু ব্যবসা দিই চোখে, অথচ দেশের প্রকৃতির সঙ্গে একাত্ম জীবনের ছাপ হারিয়ে যাচ্ছে। নদী, খাল, বিল, মাঠ—যেখানে একসময় প্রকৃতি ও মানুষ একসাথে বেঁচে ছিল—আজ তা প্রতিদিন বিষাক্ত হচ্ছে হাজার হাজার টন কীটনাশকের কারণে। মৌমাছি, পাখি, মাছ—আমাদের নীরব সহযোদ্ধারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে।’
শেষে তিনি সতর্ক করে বলেন, ‘কৃষকের শরীরে বিষ ঢুকছে, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য অরক্ষিত। আমরা প্রকৃতিকে ধ্বংস করে কোথায় দাঁড়াবো? এখনই সময় মাটি বাঁচানো, নদী রক্ষা করা, বাতাস শুদ্ধ রাখা। প্রকৃতি বাঁচলে তবেই মানুষ টিকে থাকবে।’ রুকাইয়ার কথায়, দেশের কৃষি ও পরিবেশকে সচেতনভাবে রক্ষা করা না হলে শুধু কৃষি নয়, মানুষের জীবনধারাও বিপন্ন হবে।