• ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে চালু হলো এইচবিও ম্যাক্স

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫, ১৭:১০ অপরাহ্ণ
বাংলাদেশে চালু হলো এইচবিও ম্যাক্স
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে দেশের দর্শকেরা এক প্ল্যাটফর্মে উপভোগ করতে পারবেন এইচবিও, ডিসি ইউনিভার্স, হ্যারি পটার, ওয়ার্নার ব্রোস ও ডিসকভারি–এর জনপ্রিয় কনটেন্ট। একইসঙ্গে সেবা চালু হয়েছে কম্বোডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইউক্রেনসহ আরও ১৫টি দেশে।
প্ল্যাটফর্মটিতে রয়েছে বিশ্ববিখ্যাত সিরিজ গেম অব থ্রোনস, দ্য লাস্ট অব আস, হাউস অব দ্য ড্রাগন এবং দ্য পেঙ্গুইন। শিশুদের জন্য থাকছে টম অ্যান্ড জেরি ও লুনি টিউনস, আর ২০২৬ সালের জানুয়ারিতে যুক্ত হবে ফ্রেন্ডস ও দ্য বিগ ব্যাং থিওরি। ২৭ অক্টোবর প্রিমিয়ার হচ্ছে নতুন এইচবিও অরিজিনাল সিরিজ ইট: ওয়েলকাম টু ডেরি, পাশাপাশি আসছে মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং ও মেগান ২.০-এর মতো ব্লকবাস্টার সিনেমা।
বাংলাদেশে সাবস্ক্রিপশন নেওয়া যাবে দুই প্ল্যানে—স্ট্যান্ডার্ড (মাসে ৪.৯৯ ডলার) ও প্রিমিয়াম (মাসে ৭.৪৯ ডলার)। স্ট্যান্ডার্ড প্ল্যানে দুই ডিভাইসে এইচডি কোয়ালিটিতে দেখা যাবে, আর প্রিমিয়াম প্ল্যানে চার ডিভাইসে ফোরকে আল্ট্রা এইচডি ও ডলবি অ্যাটমস সাপোর্ট থাকবে।