• ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত এমপিওভুক্ত শিক্ষকদের

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ১৯:১৭ অপরাহ্ণ
শনিবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত এমপিওভুক্ত শিক্ষকদের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা জানিয়েছেন, আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার শ্রেণি কার্যক্রম চলবে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী জানিয়েছেন, ‘আমাদের বড় দাবি পূরণ হয়েছে, এটি আমাদের জন্য একটি বড় বিজয়। আমরা আন্দোলন থেকে সরে যাচ্ছি এবং আগামীকাল থেকেই শ্রেণিকক্ষে ফিরছি।’ তিনি আরও বলেন, গত আট দিন শিক্ষকরা ক্লাস নিতে পারেননি; তাই হারানো সময় পুষিয়ে নিতে শনিবারও প্রতিষ্ঠান খোলা থাকবে।
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপনে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুই ধাপে এ ভাতা বৃদ্ধি করা হবে বলে জানা গেছে। এই সিদ্ধান্তের পর শিক্ষক-কর্মচারীরা আন্দোলন প্রত্যাহার করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, আন্দোলন শেষ করে শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে শিক্ষার্থীদের উন্নয়নে মনোযোগ দেবেন।