• ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে চেরি টিগো ৯প্রো পিএইচইভি গাড়ি উন্মোচন করল এশিয়ান মোটরস্পেক্স

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ১৭:২৩ অপরাহ্ণ
দেশে চেরি টিগো ৯প্রো পিএইচইভি গাড়ি উন্মোচন করল এশিয়ান মোটরস্পেক্স
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশে প্রিমিয়াম প্লাগ-ইন হাইব্রিড এসইউভি বাজারে নতুন মাত্রা যোগ করতে এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে চেরি টিগো ৯ প্রো পিএইচইভি। শুক্রবার (৯ নভেম্বর ২০২৫) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত চেরির অফিসিয়াল শোরুমে গাড়িটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। চেরির এই ফ্ল্যাগশিপ মডেলটি বিলাসিতা, শক্তিশালী পারফরম্যান্স ও পরিবেশবান্ধব প্রযুক্তির এক অনন্য সংমিশ্রণ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান, পরিচালক দেওয়ান সাঈদুর রহমান এবং চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু মাহমুদ নাসেরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে দেওয়ান সাজেদুর রহমান বলেন, “বাংলাদেশে উন্নত হাইব্রিড প্রযুক্তি আনার মাধ্যমে আমরা পরিবেশ-সচেতন গ্রাহকদের জন্য আধুনিক ও টেকসই সমাধান এনেছি। টিগো ৯ প্রো পিএইচইভি বিলাসিতা ও পারফরম্যান্সের পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে সক্ষম, যা দেশের প্রিমিয়াম এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে।”
চেরি টিগো ৯ প্রো পিএইচইভি-তে রয়েছে ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন ও প্লাগ-ইন হাইব্রিড এডব্লিউডি প্রযুক্তির সমন্বয়ে তৈরি ৮-স্পিড এইসিন ডেডিকেটেড হাইব্রিড ট্রান্সমিশন (৩ডিএইচটি)। গাড়িটি ৩৭৫ কিলোওয়াট (৫০২ বিএইচপি) ক্ষমতা ও ৭৫০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম, যা ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছে মাত্র ৫.৭ সেকেন্ডে। বিলাসবহুল কেবিনে রয়েছে ১৫.৬ ইঞ্চি এইচডি টাচস্ক্রিন, সনি ১৪-স্পিকার সাউন্ড সিস্টেম, নাপা লেদার সিট ও ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল। নিরাপত্তার দিক থেকে রয়েছে এএনসিএপি অনুমোদিত শক্তিশালী চেসিস, একাধিক এয়ারব্যাগ, ৫৪০-ডিগ্রি ক্যামেরা ও উন্নত ড্রাইভার-সহায়ক প্রযুক্তি। প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে ২২ কিলোওয়াট হোম ফাস্ট চার্জার এবং ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি (শর্ত প্রযোজ্য), যা গ্রাহক আস্থাকে আরও দৃঢ় করবে।