• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক, বসছে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক, বসছে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80

সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনেই টেলিফোনে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা মৃত্যুর খবর শুনেই ফোন করে কথা বলেছেন। তিনি ১০টায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক আহ্বান করেছেন। যেখানে জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ অন্য বিষয়ে আলোচনা হবে। পরে পুরো বিষয়টি দলের পক্ষ থেকে সমন্বয় করে জানানো হবে।

উল্লেখ্য,খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা সেসময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছিলেন।