1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

আগামী মাসে শীত, হতে পারে দীর্ঘায়িত

dokhinersomoy
October 15, 2026 3:12 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক
শীতের আমেজ ছড়াতে অপেক্ষা করতে হবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ডিসেম্বরে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারিতে তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে। তবে, দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের আগমনী বার্তা অনুভূত হতে শুরু করেছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এসব তথ্য জানিয়েছেন।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এবার শীতের প্রভাব দীর্ঘায়িত হতে পারে এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় রাজধানীর তাপমাত্রা নেমে আসতে পারে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়াবিদের মতে, নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। তবে, তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে, জানুয়ারিতে তীব্রতা থাকবে সবচেয়ে বেশি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে বলেও জানান তিনি।