1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক আমির খসরুর দাফন আজ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

dokhinersomoy
October 11, 2026 12:07 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার লালমাটিয়া মসজিদ, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কর্মজীবনে আমির খসরু সংবাদ, দৈনিক খবর ও দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। তিনি চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার করেসপনডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্যও ছিলেন তিনি।
আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে তিনি সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। বরাবরই তার লেখনী গণতন্ত্র, সত্য ও যুক্তির পক্ষে সোচ্চার ছিল।