1. column
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবনযাপন
  10. পুঁজিবাজার
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ

dokhinersomoy
September 22, 2026 8:09 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা করেছে সরকার। আগে থেকেই মাত্রাতিরিক্ত অভিবাসন ব্যয়ের বোঝায় জর্জরিত কর্মীদের জন্য এই সিদ্ধান্ত বিদেশে কর্মসংস্থানের খরচ আরও বাড়িয়ে দেবে। নতুন এই ফি বিদ্যমান হারের চেয়ে ৫৭.১ শতাংশ বেশি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাইফুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত এই ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। বর্তমানে উপসাগরীয় দেশগুলোতে কাজের সন্ধানে যেতে বাংলাদেশি কর্মীদের ৪ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এমন পরিস্থিতিতে ফি বাবদ নতুন করে ২ হাজার টাকা বৃদ্ধি বিদেশ গমনেচ্ছু অনেক কর্মীর জন্য অভিবাসন প্রক্রিয়াকে আরও ব্যয়বহুল করে তুলবে।
প্রজ্ঞাপনে বলা হয়, কার্যক্রম পরিচালনা ব্যয় বৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের কল্যাণমূলক সেবার পরিধি বাড়াতে এবং এসব কর্মসূচির স্থায়িত্ব নিশ্চিত করতে ফি সংশোধন করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বাংলাদেশি অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নানামুখী কল্যাণমূলক সেবা দিয়ে থাকে।