দখিনের সময় ডেস্ক:
চার বছরের পরকীয়া প্রেমের পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী নুরজাহান। সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে উপজেলার ৪ নম্বর নাংলা ইউনিয়নের রূপসীহাঁটা গ্রামে প্রেমিক আলী হোসেনের বাড়িতে অবস্থান নেন ওই নারী। আলী হোসেন ওই গ্রামের সুরুজ্জামান শুটকুর ছেলে। এ ঘটনার পর গা-ঢাকা দিয়েছেন তিনি। এই ঘটনা জামালপুরের মেলান্দহে।
নারীর অভিযোগ, বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তার কাছ থেকে নিয়মিত টাকা নিতেন প্রেমিক আলী হোসেন। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হলে প্রেমিকের কথায় গর্ভপাত করান বলেও দাবি করেন তিনি। ওই নারীর দাবি, গত রোববার (১১ অক্টোবর) একসঙ্গে অবস্থানের পর মায়ের অসুস্থতার কথা বলে চলে যান আলী হোসেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে এসে অবস্থান নেন তিনি। নুরজাহান নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করেন। বাড়ি মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা এলাকায়। বর্তমানে তিনি নানির বাড়ি টুপকার চরে থাকেন। এর আগে মাদারীপুরে তার বিয়ে হয়েছিল। ওই সংসারে তার ১৩ ও ১২ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে।