1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

বরিশালে সিজারিয়ানের সময় নারী উদ্যোক্তার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ

dokhinersomoy
September 25, 2026 2:05 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বরিশাল নগরের রাহাত আনোয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় ভুল চিকিৎসার অভিযোগে নাজিয়া রহমান মাইশা নামে এক নারী উদ্যোক্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

নাজিয়া রহমান মাইশা বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উদীয়মান উদ্যোক্তা। তিনি ‘Nazia’s Closet’-এর স্বত্বাধিকারী ছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসক ডা. তহুরার তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের সময় তাড়াহুড়ার কারণে রোগীর নাড়ি কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে অপারেশন থিয়েটারেই মাইশার মৃত্যু হয় বলে তারা দাবি করেন।

স্বজনরা জানান, ঘটনার পর প্রথমে তাদের জানানো হয়, মাইশা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে তারা বিষয়টি জানতে চাইলে চিকিৎসকের ভুলের কারণে নাড়ি কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে তাদের জানানো হয়।

এ ঘটনায় নিহতের স্বজনরা চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানিয়েছেন তারা।

তবে চিকিৎসকের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে ডা. তহুরার বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।