দখিনের সময় ডেস্ক
শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হচ্ছে। ছুটির আগে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শেষ কর্ম দিবস। এদিকে সরকারি কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি দিতে ১৭ অক্টোবর শনিবার অফিস আদালত খোলা থাকবে।
গত ৫ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিন ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে বলে সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রিসভা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এরপর ২২ অক্টোবর অফিস খোলা ছিল। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সাপ্তাহিক ছুটি।