1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতির নামে আমাদের গন্তব্য কোথায়?

dokhinersomoy
November 15, 2026 5:38 pm
Link Copied!

আলম রায়হান:
আমরা বৃটিশ বিরোধী রাজনীতির উত্তরাধিকার। রাজনীতির এই ধারা আরো জোরালো হয় পাকিস্তান আমলে। পাকিস্তান বিরোধী আন্দোলন-সংগ্রাম এবং অতপর নয় মাসের মুক্তিযুদ্ধ। সামগ্রিক বাস্তবতা আমাদেরকে এক প্রকার ‘লড়াকু’ জনগোষ্ঠীতে পরিণত করেছে। আমরা সবাই যেনো দুর্বিনিত প্রবনতায় নিমজ্জি হয়ে গেছি। এখানেই শেষ নয়, ৫৪ বছরের ইতিহাস কেবলই সরকার পতনের ইতিহাস। এর আগে পাকিস্তানের ২৪ বছরও তাই ছিলো।
বাংলাদেশের অর্ধশত বছরেরও বেশি সময়ে কেবল একবার সাংবিধানিক ধারায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। বাকি সকল সরকার গেছে অসংখ্য লাশের উপর ভর করে। আবার দুই সরকার প্রধানের জীবন গেছে বুলেটে। সামগ্রিক বিবেচনায় আমাদের রাজনীতি রক্ত পিচ্ছিল পথে চলার জন্যই যেনো ডিজাইন করা হয়েছে। আন্দোলন-সংগ্রামই আমাদের পাথেয়!  আর আন্দোলন মানেই চেচামেচি-হুংকার, বুলেট আর জীবনহানী। এমনকি হেলমেট থেকে শুরু করে লগি-বৈঠায় জীবন হরণ হয়ে আছে আমাদের রাজনীতির অন্যতম অনুসঙ্গ।
আমাদের দেশের মানুষ সচারাচার আস্তে কথা বলতে পারেন না। আর রাজনীতির মঞ্চের বক্তৃতা গলার রগ ফুলিয়ে এক প্রকার চিৎকার করার বিষয়। এ ধারার বিপরিতে ধীরেসুস্থে বক্ততৃতা দেয়ার মাহমুদুর রহমান মান্নার ধারা অনেককেই আকৃষ্ট করেছিলো। কিন্তু সেই ধারা রাজীতির ময়দানে খুবএকটা অনুসৃত হয়েছে বলে মনে হয় না। বরং চিৎকারই হচ্ছে মূল প্রবনতা। ‘মাইরা ফালামু, কাইটা ফালামু, নামাইয়া দিমু’- এসবই রাজনীতির বয়ান হয়েগেছে। যেমন, ‘কানু বিনে গীত নাই’, তেমনই  উত্তেজনা ছাড়া বক্তৃতা নেই। তা হোক মাঠে অথবা সংসদে। তবে সংসদে আন্দালিব রহমান পার্থসহ কয়েকজন ধীর লয়ে যুক্তি নির্ভর কথা বলছেন। কিন্তু এই ধারা খুব বেশি সম্প্রসারিত হচ্ছে বলে মনে করার কোন কারণ নেই।
সবাই জানেন, ফেসিস্ট আওয়ামী লীগের ১৫ বছরের অপশাসন এবং মবরাজ ইউনূসের ১৮ মাসের অযোগ্য ও মতলবী শাসনের প্রভাব কাটিয়ে আগাতে হচ্ছে তারেক সরকারকে। কিন্তু তাই বলে অতীতের ভাঙ্গা রেকর্ড তেমন কোন কাজে আসবে না। সঙ্গে একটি কথা মনে রাখা প্রয়োজন. ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’- শাহ আবুল করিমের এই গানটি বেশ জনপ্রিয়। মানুষ ‘খায়’। অথচ এই গানটি যখন রচিত হয়েছে মানুষ তখন অন্তত এক বেলা না খেয়ে থাকতো। বিশেষ করে রাতে না খেয়ে ঘুমাতো অসংখ্য মানুষ। সেই সময় রাত শুরু হতো ধীরলয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে। মানুষ ছিলো পাখির মতো। জীবনানন্দ দাশের একটি কবিতার অত্যন্ত জনপ্রিয় পঙ্‌ক্তি, “তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে “। নানান মানদন্ডে  মানুষ ছিলো কাকসমতুল্য। তবে কাকও পাখি, এইটুকু যা শান্তনা। কিন্তু এই শান্তনার রংধনু মুছে গেলে যে প্রশ্ন যে সব প্রসঙ্গ সামনে আসবে কার সুরাহা কে করবে! সঙ্গে প্রশ্ন হচ্ছে, রাজনীতির নামে আমাদের গন্তব্য কোথায়?