
অতিথি প্রতিবেদক:
বরিশাল নগর রাজনীতির রোহিঙ্গা হিসেবে পরিচিত বিএনপির গুরুত্বপূর্ণ পদধারী এক নেতা মামলা বাণিজ্য এবং দখলকান্ডে হাজার কোটি টাকার মালিক হবার বিষয়টি সকলের মুখে মুখে। উল্লেখিত নেতা দৃশ্যত এখনো বহাল তবিয়তেই আছেন। কিন্তু ভিতরের খবর, খুবই চাপে আছেন মামলাবাজ ও ‘দখলরাজ’ হিসেবে প্রতিষ্ঠিত উল্লেখিত বিএনপি নেতা। নির্ভরযোগ্য একটি সূত্র এই খবর জানিয়েছে। ফলে নতুন সরকার গঠিত হবার ১৫ দিনের মধ্যে তিনি ঢাকামুখী হয়েছেন। এবং নিজ শহরের পরিবর্তে রাজধানী শহরেই বেশি অবস্থান করেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানাগেছে।
নিন্দুকেরা বলছেন, বরিশাল নগরীর উল্লেখিত রোহিঙ্গা নেতা প্রায়ই মোটা ব্যাগ নিয়ে রাজধানীর এর-ওর বাসায় ঢোকেন এবং কিছুক্ষণ পর হৃষ্টচিত্তে বেরিয়ে আসেন। অনেকেই প্রশ্ন তুলছেন, এই ধারা চলতে থাকলে হাসিনা আমলকে মানুষ আর কতদিন দুষবে? বরং এক পর্যায়ে বিএনপি-আওয়ামী লীগকে এক মুদ্রার এপিঠ-ওপিঠ ধরে নিতে পারে। যে ভাবনা মোটামুটি শুরু হয়েছে ২৪-এর ৫ আগস্টের কিছু দিনের মধ্যেই। যা থেকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অনেকটাই সুবিধা নিয়েছে জামায়াত। বরিশাল বিএনপির কথিত রোহিঙ্গা নেতাকে কেন্দ্র করে বাতাসে যে সব কথা ঝোড় হাওয়ার মতো বইছে তা কি প্রধান মন্ত্রী তারেক রহমান পর্যন্ত পৌছাবে? এ বিষয়ে কারোকারো সংশয় থাকলেও সূত্র বলছে, কোন কিছুই প্রধানমন্ত্রীর অজানা নয়। এদিকে ২৪ মার্চ টেলিফোনে যোগাযোগ করা হলে টাকার ব্যাগ নিয়ে রাজধানীর এরওর বাসায় যাবার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন উল্লেখিত বিএনপির আলোচিত মহানগর নেতা।
[post-views]