তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে নতুন সি-সিরিজ স্মার্টফোন realme C100 নিয়ে আসছে। ব্যবহারকারীদের সবধরনের প্রয়োজন পূরণের উদ্দেশ্যে নিয়ে আসা এই স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পাওয়ার, টেকসই ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে; যা তাদের প্রতিদিনের কাজের সাথে তালমিলিয়ে চলতে সক্ষম হবে।
ব্যবহারকারীদের প্রতিদিনের ব্যাটারি নিশ্চয়তা দিতে realme C100 সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি সহ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করছে। এছাড়াও, realme C100 সারাদিন ব্যবহারের পরও একইরকম সচল থাকতে সক্ষম। রিয়েলমির ল্যাব টেস্ট অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ডিভাইসটি ১.৭ দিন চলার পাশাপাশি, ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং (ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস ব্যাং ব্যাং), ২৪ ঘণ্টার বেশি অনলাইন স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি অনলাইন নেভিগেশন ও ৪০ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করতে সক্ষম; যার মাধ্যমে ব্যবহারকারীরা ঘন ঘন ব্যাটারি চার্জ করা ছাড়াই সারাদিন কানেকটেড থাকতে পারবেন।
প্রতিদিনের অপ্রত্যাশিত প্রতিকূলতা মোকাবিলা করতে realme C100-এ আর্মরশেল গ্লাস ব্যবহার করা হয়েছে। এছাড়াও, বাড়তি ডিউরেবিলিটি নিশ্চিত করতে ডিভাইসটিতে একটি শক্তিশালী প্রোটেক্টিভ লেয়ার রয়েছে, যা প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে পড়ে যাওয়া থেকে ফোনটিকে সুরক্ষা দিবে। পাশাপাশি, ছোটখাটো স্ক্র্যাচ থেকে ডিসপ্লে সুরক্ষিত ও পরিচ্ছন্ন রাখতে এতে হার্ড গ্লাস সারফেস ব্যবহার করা হয়েছে। একইসাথে, ডিভাইসটিতে অনবদ্য ডিউরেবিলিটি নিশ্চিত করতে এতে আইপি৬৯-প্রো ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স সহ মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
সুবিশাল ব্যাটারি, দীর্ঘমেয়াদী ব্যাটারি হেলথ, ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স ও স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে realme C100 তরুণ ব্যবহারকারীদের জন্য একটি অল-রাউন্ড স্মার্টফোন হতে যাচ্ছে। দীর্ঘসময় ধরে পড়াশোনা ও অনলাইন ক্লাস করা থেকে শুরু করে, গেমিং, স্ট্রিমিং, নেভিগেশন ও স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে আসন্ন এই স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠবে। একইসাথে, এটি তাদের ব্যস্ত জীবনের সাথেও তালমিলিয়ে চলতে সক্ষম হবে।
আগামী ০৮ অক্টোবর realme C100 উন্মোচনের ফেসবুক লাইভ ইভেন্ট উপভোগ করতে ভিজিট করুন https://www.facebook.com/share/19Mu1Jftb3/। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে https://www.realme.com/bd/realme-c100 ভিজিট করুন বা অফিসিয়াল রিয়েলমি ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ ফলো করুন।
রিয়েলমি সম্পর্কে:
স্মার্টফোন প্রযুক্তির ক্ষেত্রে গ্রাহকদের জন্য একটি গ্লোবাল ডিজরাপ্টর হিসেবে কাজ করছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি জনসাধারণের হাতের নাগালে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার মাধ্যমে স্মার্টফোনের বাজারে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। তরুণ প্রজন্মের গ্রাহকদের পছন্দ ও চাহিদা বিবেচনা করে রিয়েলমি বিভিন্ন পরিসরের স্মার্টফোন ও লাইফস্টাইল টেক ডিভাইস উদ্ভাবন করেছে। যাতে রয়েছে প্রিমিয়াম স্পেসিফিকেশন, কোয়ালিটি ক্রাফট্সম্যানশিপ, এবং ট্রেন্ড-সেটিং ডিজাইন সমৃদ্ধ বিভিন্ন ফিচারের অনন্য সমন্বয়। “ডেয়ার টু লিপ” মূলমন্ত্র নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কাই লি’র রিয়েলমি ২০২৪ সালকে রিব্র্যান্ডিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে ঘোষণা করেছে। স্কাই লি’র দূরদর্শী নেতৃত্বে ঘোষিত নতুন স্লোগান “মেক ইট রিয়েল’’, তরুণ গ্রাহকদের প্রতি রিয়েলমির দেওয়া প্রতিশ্রুতিরই প্রতিফলন। এ স্লোগানের মাধ্যমে ব্র্যান্ড ন্যারেটিভ সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তরুণদের জীবনকে আরও সহজ করার লক্ষ্য পূরণে কাজ করছে স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
বিস্ময়করভাবে জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে, মাত্র তিন বছরের মধ্যে বিশ্বের ৩০টি স্মার্টফোন প্রতিষ্ঠানের বাজারে শীর্ষ পাঁচ- এ জায়গা করে নিয়েছে রিয়েলমি। চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা সহ বিশ্বব্যাপী ২০০ মিলিয়নেরও বেশি রিয়েলমি’র স্মার্টফোন ব্যবহারকারী নিয়ে গর্বিত এ স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি।
রিয়েলমি’র বৈপ্লবিক যাত্রা এবং উদ্ভাবনী পণ্যের অফার সম্পর্কে আরও তথ্যের জন্য, স্মার্টফোনপ্রেমীরা ঢুঁ মারতে পারেন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.realme.com-এ।