1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

বিএনপির ইশতেহার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা মূল্যায়নে জাতীয় পর্যায়ে তৃতীয় বরিশালের ছাত্রদল নেতা তানজিল

dokhinersomoy
November 17, 2026 5:31 am
Link Copied!

মশিউর রহমান তাসনিম:

বিএনপির নির্বাচনি ইশতেহার এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের মূল্যায়ন পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান তানজিল।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ‘নির্বাচনি ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি, সেগুলোর বাস্তবায়ন এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের জন্য একটি মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়।

এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন মাহামুদ হাসান তানজিল। তাঁর এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ আয়োজকদের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন।

কর্মশালার মূল লক্ষ্য ছিল নির্বাচনি ইশতেহারে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অগ্রগতি, সরকারের পরিকল্পনা এবং নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে অংশগ্রহণকারীদের সুস্পষ্ট ধারণা দেওয়া। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনা, নীতিনির্ধারণী বিষয়, নির্বাচনি অঙ্গীকার ও সরকারি কর্মপরিকল্পনা সম্পর্কে রাজনৈতিক নেতাকর্মীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

জাতীয় পর্যায়ের এ মূল্যায়নে তৃতীয় স্থান অর্জনকে তানজিলের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতির স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাষ্ট্র, সরকার, নীতিনির্ধারণ ও নির্বাচনি অঙ্গীকার সম্পর্কে জ্ঞান অর্জন তরুণ নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, বিএনপির রাজনৈতিক দুঃসময়ে বরিশালের রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন মাহামুদ হাসান তানজিল। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি বর্তমানে বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

তাঁর এ অর্জনের খবরে বরিশাল মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সহকর্মীরা মনে করছেন, সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি জ্ঞানভিত্তিক চর্চা ও মূল্যায়নে সফলতা অর্জন তরুণ রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।

বরিশালের একজন ছাত্রনেতা হিসেবে জাতীয় পর্যায়ের এমন আয়োজনে কৃতিত্বপূর্ণ অবস্থান অর্জন করায় মাহামুদ হাসান তানজিলের এ সাফল্য স্থানীয় ছাত্ররাজনীতিতেও আলোচনার জন্ম দিয়েছে।