দখিনের সময় রিপোর্ট
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের জন্য জাতয়ি প্রেসক্লাবে ১৯ অক্টোবর আহুত সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, ‘আমি তো জীবন বাজি রেখে গিয়েছি, এটা অনেকে বলে আমাকে যদিও আমি কেয়ার করি না। কারণ, ছাদের ওপর থেকে গুলি করলে কার মাথায় পড়বে- উই ডোন্ট নো।
ইশরাক হোসেন বলেন, তার পরেও যখন ওনাদের মুখ থেকে সহযোগিতার আশ্বাসের বদলে এই ধরনের এক অ্যালিগেশন (অভিযোগ) শুনি, তখন আমার কাছে মনে হয় যে আসলে আর তাকাব না ওই দিকে। সংসদ সদস্য ইশরাক বলেন, ‘আমি সাধারণ মানুষের যে চাহিদা…আমি দেখেছি যে ওই দিন—সাধারণ মানুষ, এলাকাবাসী তারা হাততালি দিয়ে রীতিমতো উল্লাস করেছে। অনেক দিন পর আমরা সাহস পেয়েছি, তাদের প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করে যাব।’
ইশরাক হোসেন সাধারণ মানুষের হাততালি পাওয়ার বিষয়টিকে জোরালোভাবে তুলে ধরলেও তাঁর এই কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তাঁর কর্মকাণ্ড ক্ষমতার প্রদর্শন, অপরিপক্বতা, হামবড়া ভাবের একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ইশরাকের পরিণতিবোধের অভাবের কারণে সরকারের বদনাম হয়েছে বলে মনে করছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ।