1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

দল চাইলে মেয়র পদে নির্বাচন করবেন ইশরাক

dokhinersomoy
October 19, 2026 7:28 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট
দল চাইলে মেয়র পদে নির্বাচন করবেন ইশরাক হোসেন। অস্ত্রকান্ডে পতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ইশরাক হোসেনের কাছে জানতে চান, তিনি কি এখন মেয়র পদে নির্বাচনের কথা ভাবছেন? জবাবে ইশরাক বলেন, ‘মেয়র নির্বাচনের বিষয়ে বলেছি, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ওনার এখতিয়ারভুক্ত এবং ওনার একক সিদ্ধান্ত অনুযায়ী হবে।
শরাক হোসেন বলেন, আমি যেটা বলেছি, যে ইতিপূর্বে ২০২০ সালে এই নির্বাচনটি আমি করেছি। নির্বাচনের অভিজ্ঞতা আমার রয়েছে শুধু নয়, নগরীর বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি দলের নির্দেশনা অনুযায়ী।’ ইশরাক বলেন, ঢাকার সমস্যাগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় পরিকল্পনার অভাব, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং কাঠামোগত নানা দুর্বলতা। এসব বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। দল তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দিলে তিনি শতভাগ প্রস্তুত। তবে দল অন্য কাউকে প্রার্থী করলেও সেই প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।