1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্প ঘোষিত রাশিয়ান ডিজেল চুক্তি পুতিনের জন্য উপহার,  জেলেনস্কির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

dokhinersomoy
October 10, 2026 12:27 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান ডিজেল যুক্তরাষ্ট্রে আমদানি করার জন্য ঘোষিত চুক্তিকে পুতিনের জন্য একটি উপহার বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প বলেন, পুতিন আমেরিকা ও বৈশ্বিক বাজারের জন্য তাৎক্ষণিকভাবে ৩ লাখ টন ডিজেল ছাড়তে রাজি হয়েছেন। এছাড়া নভেম্বরে ৫ লাখ টন ও পরে আরও ১০ লাখ টন ডিজেল ছাড়বে রাশিয়া। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এটাকে পুতিনের জন্য উপহার হিসেবে দেখছেন। ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘যুদ্ধে বিনিয়োগ দীর্ঘায়িত না করে, বাতিল করা উচিৎ’।
শুক্রবারের এই ঘোষণা যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমাতে ট্রাম্পের সর্বশেষ উদ্যোগ। ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের রাজনৈতিক প্রভাব সামলাতে গত কয়েক মাস ধরে চাপে রয়েছেন তিনি। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রেও এর প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বা অর্থ বিভাগ আপাতত ৭ই এপ্রিল পর্যন্ত রাশিয়ার ওপর আনা ডিজেল রফতানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলেই জানা যাচ্ছে, তবে এখনও পর্যন্ত আমেরিকার ব্যাংকে থাকা অন্যান্য সম্পত্তি জব্দই থাকছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের পোস্টে আরও জানান, রাশিয়ার শোধনাগারগুলোর পরিস্থিতির ওপর নির্ভর করে স্বল্প সময়ের মধ্যে আরও ৩০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। ইউক্রেনের হামলায় রাশিয়ার এসব শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পুতিন বলেন, চলতি বছরের শুরুতে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া রাশিয়া যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ করতে প্রস্তুত। তবে তিনি সরবরাহের পরিমাণ নির্দিষ্ট করে জানাননি।
তবে বিশ্লেষকেরা প্রশ্ন তুলেছেন, রাশিয়ার পক্ষে এত বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করা আদৌ সম্ভব কি না এবং এর ফলে মার্কিন ভোক্তাদের জন্য জ্বালানির দাম কতটা কমবে? হিসাব অনুযায়ী, প্রথম দফায় সরবরাহ করা ডিজেলের পরিমাণ প্রায় ২২ লাখ ৫০ হাজার ব্যারেলের সমান। অথচ যুক্তরাষ্ট্রে প্রতিদিন ডিজেলের চাহিদা প্রায় ৩৮ লাখ ব্যারেল। ফলে এই সরবরাহে দেশটিতে জ্বালানির পাম্পমূল্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন তিনি।
আর্মিটেজ বলেন, “এরপর আরও দুই দফায় ডিজেল সরবরাহের কথা রয়েছে। তবে মধ্যবর্তী নির্বাচনের আগে মূল্যস্ফীতি কমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই উদ্যোগকে কিছুটা মরিয়া চেষ্টা বলেই মনে হচ্ছে।”  যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেছেন, ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার বিষয়ে তাঁদের অবস্থান ‘এর চেয়ে স্পষ্ট হতে পারে না’। তিনি বলেন, “যুক্তরাজ্য রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে। দেশটির ইতিহাসে এর আগে এত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। এর মাধ্যমে পুতিনের আগ্রাসনের জন্য তীব্র মূল্য দিতে হবে এবং পাশাপাশি ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সমর্থন দেওয়া হবে।”