1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

dokhinersomoy
November 24, 2026 12:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ সুজন সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী দপদপিয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ‘মা স্টিল ফার্নিচার’-এর সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন সরকার বরগুনা সদর থানার ২ নম্বর গরিচন্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রোডপাড়া এলাকার নিরঞ্জন সরকারের ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।