1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

আগামী ২৫শে নভেম্বর অধ্যক্ষা হামিদা হক’র প্রথম মৃত্যুবার্ষিকী

dokhinersomoy
November 24, 2026 12:01 pm
Link Copied!

প্রেস রিলিজ

আগামী ২৫ নভেম্বর অধ্যক্ষা হামিদা হকের প্রথম মৃত্যুবার্ষিকী। হামিদা হক ছিলেন ‘অশ্বিনী কুমার শিশু নিকেতনে’র অধ্যক্ষা। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি এই দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করেছিলেন। সত্তর দশকের শেষ দিকে বরিশাল শহরে শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি বাংলা মাধ্যমের কিন্ডারগার্টেন জাতীয় এই শিশু শিক্ষা প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হোন। সুদীর্ঘ সময় ধরে শিশুদের মাতৃস্নেহে শিক্ষা দেন। অগণিত সেসব শিশু আজ জীবনের নানা ক্ষেত্রে ছড়িয়ে দেশ সেবায় নিজেদের ব্যস্ত রেখেছে। হামিদা হকের আরেকটা পরিচয় তিনি বরেণ্য শিক্ষাবিদ ও ভাষাসংগ্রামী এস.এম. ফজলুল হক’র সহধর্মিণী। বস্তুত জীবনসঙ্গীর উৎসাহ ও সমর্থন এই মহীয়সী নারীকে তাঁর আপন বৃত্ত ভেঙে শিক্ষকতার মহান কাজে ব্রতী হতে সাহস যুগিয়েছে। তাঁর পিতা আবদুল হাকিম ছিলেন অবিভক্ত বাংলার বঙ্গীয় আইনসভার সদস্য (এমএলএ)। পরে পাকিস্তান সৃষ্টি হলে তিনি প্রাদেশিক আইন পরিষদের স্পীকারের দায়িত্ব পালন করেন। তিনি তাঁর জীবদ্দশায় খুলনা ল’কলেজ ও পল্লী মঙ্গল স্কুল প্রতিষ্ঠা করেন। স্বাভাবিকভাবে শিক্ষানুরাগী পিতা আবদুল হাকিম ছিলেন অধ্যক্ষা হামিদার কাছে আদর্শ। হামিদা হকের জ্যেষ্ঠ পুত্র হলেন সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর শ ম ইমানুল হাকিম। কনিষ্ঠ পুত্র হলেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. ফয়জুল হাকিম।

অধ্যক্ষা হামিদা হকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৫শে নভেম্বর পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নগরের কাউনিয়া এলাকায় বৃদ্ধাশ্রমে দোয়া মোনাজাত’র আয়োজন করেছে। সেইসাথে এদিন পরিবারের পক্ষ থেকে এক বেলা খাবারেরও ব্যবস্থা রাখা হয়েছে।