বরিশাল প্রতিনিধি ॥
এ দেশের একটি ক্রাইসিস কালে কালবেলা যে ভূমিকা রেখেছিল সেটা অনেক বেশি প্রসংশিত হয়েছিল। অনেকে যখন কলম ধরার সাহস করতে পারেনি তখন, অনেক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তারা কলম ধরতে সক্ষম হয়েছে। আমি মনে করি তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এদেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, এদেশের অসহায় নির্যাতিত মজলুম মানুষের তাদের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে তারা অন্যন্য ভূমিকা রাখবে।
দৈনিক কালবেলার অগ্রযাত্রার চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চমবর্ষে পদার্পন উদযাপন অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ এসব কথা বলেন।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তে দৈনিক কালবেলা বরিশাল অফিসের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং কেক কাটা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল জেলা (দক্ষিণ) এর সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. জামিলুর রহমান, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব আনোয়ারুল হক তারিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান প্রমুখ।
বরিশাল প্রেক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালবেলার বরিশাল প্রতিনিধি খান রুবেল।
শুরুতে দৈনিক কালবেলার সাবেক ব্যুরো প্রধান আরিফিন তুষারের স্মরণে মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে উম্মুক্ত আলোচনায় কালবেলার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন, হুমায়ুন কবির, সহ সাধারণ সম্পাদক এম. মোফাজ্জল, কার্যনির্বাহী সদস্য এম. জহির, মাঈনুল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক ভূঁইয়া, সুমন চৌধুরী, সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসাইন, সাইফুর রহমান মিরন, গোপাল সরকার, জিয়া শাহীন, জিয়া উদ্দিন বাবু, এম. সুহাদ, মুশফিক সৌরভ, আরিফুর রহমান, এম কে রানা, শাকিল মাহমুদ, হুমায়ুন কবির রোকন, শাওন খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন ‘সামাজিক যোগাযোগমাধ্যমে নাম-পরিচয় গোপন রেখে সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ছড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা সুন্দর পরিবেশে সংবাদ, সাংবাদিকতা ও রাজনীতি করতে চাই। দুর্গন্ধযুক্ত সংবাদ পরিহার করতে চাই। বরিশালে সাংবাদিকতার মান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
এসময় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে দৈনিক কালবেলাকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিলকিস আক্তার জাহন শিরীন বলেন, ‘কালবেলা খুল অল্প সময়ে মানুষের আস্থা অর্জন করে নিয়েছে। সামনের দিনগুলোতেও তারা তাদের সাহসী লেখুনি এবং সাংবাদিকতার মাধ্যমে দেশের অন্যায় অপবরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্ছার থাকবে। মাদকবিরোধী তাদের অবস্থান আরও সক্রিয় থাকবে।
আলোচনা পর্ব শেষে কালবেলার সাফল্য কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে কালবেলার ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন- কালবেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা।