দখিনের সময় ডেস্ক।।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল সদর উপজেলা বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী)।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন, সমন্বয় এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বরিশাল বিভাগীয় পর্যায়ে গঠিত সমন্বয় কমিটিতে তাকে সদস্য করা হয়েছে।
মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী) দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। নতুন এ দায়িত্বের মাধ্যমে তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রমের বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এদিকে, তার এ দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন ও সমন্বয়ে রেজা রাড়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।