1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

জিসাস কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন শহিদুল ইসলাম মিন্টু

dokhinersomoy
November 15, 2026 2:41 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে  বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শহিদুল ইসলাম মিন্টু।
নতুন এ দায়িত্ব পাওয়ায় তিনি বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে বরিশাল বিভাগে জিসাসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন।
এদিকে তাঁর এ দায়িত্বপ্রাপ্তিতে বরিশালের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।