1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

dokhinersomoy
October 13, 2026 10:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কিংবদন্তি সাংবাদিক নেতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে বরিশালে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার বরিশাল জেলা সভাপতি ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ।

জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সেক্রেটারি ও দৈনিক যায়যায়দিন’র ব্যুরো চিফ আরিফুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি ও দৈনিক জনতা’র ব্যুরো চিফ এম.আর প্রিন্স।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার সহসভাপতি মফিজুর রহমান মিলন (দৈনিক ডেসটিনি), মাসউদ সিকদার (দৈনিক মুক্তখবর), আতিকুর রহমান চৌধুরী (দৈনিক ডেসটিনি) এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল শাহীন (দৈনিক আজকের বরিশাল)।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ (বরিশাল মুখপত্র), সহদপ্তর সম্পাদক ইমরান হোসেন (কলমের কণ্ঠ), প্রচার সম্পাদক এম. সাইফুল ইসলাম (দৈনিক দক্ষিণাঞ্চল), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস (দৈনিক সত্য সংবাদ) এবং নির্বাহী সদস্য মিজানুর রহমান মৃধা (আজকের বরিশাল), অপূর্ব সাইফুল (মুখপত্র), সিহাব তোহা (সকাল সংবাদ) ও আরেফিন পারভেজ (জনবাণী)।

স্মৃতিচারণ পর্বে বক্তারা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠায় তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতা জগতের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।