1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মহাসপ্তমীতে বরিশালের পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার

dokhinersomoy
October 18, 2026 10:22 am
Link Copied!

বরিশাল:

শারদীয় দুর্গাপূজা-২০২৬-এর মহাসপ্তমী উপলক্ষে বরিশাল মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

মহাসপ্তমীর দিন নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএমপি কমিশনার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য ও ডিউটি তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা কার্যক্রম যথাযথভাবে পরিচালনা এবং উৎসবকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শনকালে বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।