1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

হানিফ পরিবহনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত

dokhinersomoy
October 16, 2026 1:49 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:

বরিশালের গৌরনদীতে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অপু মাঝি (২৬) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত অপু মাঝি গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ রোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মোহাম্মাদ রোমান জানান, সকালে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।

এসআই মোহাম্মাদ রোমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।