1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

অনুষ্ঠানের আয়োজকেরা বিরুদ্ধে অপহরণের অভিযোগ অভিনেত্রীর

dokhinersomoy
October 18, 2026 4:49 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক
‘অনুষ্ঠানের আয়োজকেরা তাঁর পারিশ্রমিক মেটাননি ব্যবস্থাপনায় চূড়ান্ত অব্যবস্থা ছিল এবং প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে।’- এ অভিযোগ ‘স্প্লিটসভিলা এক্স৬’-এর প্রতিযোগী আকাঙ্ক্ষা চৌধরীর। পুণের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রির একটি অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন রিয়্যালিটি শোয়ের পরিচিত মুখ তথা মডেল আকাঙ্ক্ষা চৌধরী।
‘স্প্লিটসভিলা এক্স৬’-এর প্রতিযোগী আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানের আয়োজকেরা তাঁর পারিশ্রমিক মেটাননি, ব্যবস্থাপনায় চূড়ান্ত অব্যবস্থা ছিল এবং প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, আয়োজক দলের তিন সদস্যের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। তাঁদের প্রত্যেকের বয়স ১৮ বছর বলে জানিয়েছেন আকাঙ্ক্ষা।
অভিনেত্রীর অভিযোগ, রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁকে আনতে আসেননি আয়োজকেরা। অথচ ওই সময়েই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। আকাঙ্ক্ষার দাবি, তিনি বার বার অনুরোধ না করলে তাঁকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার কোনও পরিকল্পনাই ছিল না আয়োজকদের। পরিস্থিতির অব্যবস্থাপনা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আকাঙ্ক্ষা অভিযোগ করেন, জোর করে তাঁকে একটি গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে দর্শকের সামনেই গাড়িটি থামিয়ে দেওয়া হয়। তাঁর দাবি, সঙ্গে নিজের টিম না থাকায় এবং নিরাপদ বোধ না করায় তিনি বার বার ভিতরে ঢুকতে পারবেন না বলে জানান। কিন্তু আয়োজকেরা তাঁর কথার গুরুত্ব না দিয়ে হাসাহাসি করতে থাকেন।
আকাঙ্ক্ষার কথায়, “জোর করে গাড়িতে বসিয়ে আমাকে গ্রাউন্ডে নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয়। দর্শকের সামনেই গাড়ি থামিয়ে দেয় ওরা। আমি চিৎকার করে বলছিলাম, আমার সঙ্গে টিম নেই, তাই আমি ভিতরে ঢুকতে পারব না। নিরাপদ বোধ করছি না। অথচ এই ছেলেগুলো হাসছিল, আমার কথা শুনছিল না। কী বোকা একটা ম্যানেজমেন্ট! এরা একেবারে চোর। সকলের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে অথচ…।