1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

পোশাক নিয়ে বিতর্কসভা, কৃতির ক্ষোভ

dokhinersomoy
October 7, 2026 6:53 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে কৃতি সেননের পোশাক নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। নিন্দকদের প্রশ্ন ছিল, কেন রাখিবন্ধনের অনুষ্ঠানে এত খোলামেলা পোশাক? বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। শেষপর্যন্ত সেই বিজ্ঞাপনটিই সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি ওই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন কৃতি। পোশাক নিয়ে যে বিতর্কসভা বসতে পারে, তা এখনও বিশ্বাসই করতে পারেন না কৃতি। সম্প্রতি করীনা কপূর খানের সঙ্গে কথোপকথনে সেই পুরনো বিতর্কের প্রসঙ্গ তুলে নিজের বিস্ময়ের কথা জানালেন কৃতি।
পোশাক নিয়ে যে বিতর্কসভা বসতে পারে, তা এখনও বিশ্বাসই করতে পারেন না কৃতি। সম্প্রতি করীনা কপূর খানের সঙ্গে কথোপকথনে সেই পুরনো বিতর্কের প্রসঙ্গ তুলে নিজের বিস্ময়ের কথা জানালেন কৃতি। অভিনেত্রী বলেন যে, তাঁর পরনের পোশাকের একটি অংশ কী ভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছিল, তা তিনি বিশ্বাসই করতে পারেননি। তাঁর কথায়, “আমি বিশ্বাস করতে পারি না, আমার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনাসভা বসেছিল।” করীনাও কৃতির কথায় সম্মতি জানান।
বিতর্কের সূত্রপাত হয় গয়না সংস্থার রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনকে ঘিরে। সেই বিজ্ঞাপনে কৃতিকে দেখা গিয়েছিল তাঁর ভাইকে রাখি পরাতে। একই সঙ্গে নিজের পোষ্য কুকুরকেও রাখি পরিয়েছিলেন অভিনেত্রী। পোষ্যকে রাখি পরানো নিয়েও আপত্তি জানিয়েছিলেন নিন্দকেরা। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পরে সমাজমাধ্যমের একাংশ কৃতির পোশাক নিয়ে প্রশ্ন তোলে। অনেকের দাবি ছিল, রাখিবন্ধনের মতো একটি ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে তাঁর পোশাক যথাযথ নয়। তবে পোশাক নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছিলেন কৃতি। সমাজমাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, এখনও কেন মহিলাদের কী পোশাক পরা উচিত, তা নিয়ে এত আলোচনা হয়। তাঁর বক্তব্য ছিল, সময়ের সঙ্গে ভারতীয় পোশাকের ধরন বদলেছে। কিন্তু কোনও মহিলার পোশাক দেখে তাঁর সংস্কৃতি বিচার করা উচিত নয়।
সংস্কৃতি এবং ঐতিহ্য পোশাকে নয়, মনের মধ্যে থাকে বলেও জানিয়েছিলেন তিনি। এর পরেও মহিলাদের পোশাক, সমাজের দৃষ্টিভঙ্গি এবং পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে একাধিক পোস্ট ভাগ করে নিয়েছিলেন কৃতি। যদিও সেই পোস্টগুলিতে সরাসরি রাখিবন্ধনের বিজ্ঞাপনের কথা বলা হয়নি।