• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২১, ১৭:৩০ অপরাহ্ণ
জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি

দখিনের সময় ডেস্ক :

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীর উপকূলজুড়ে মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করছে। শনিবার (০৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হয় এবং মৃদু বাতাস বইতে থাকে। অর্ধাঘন্টা স্থায়ী এই গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি।

এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত জেলেরা তাদের ট্রলার নিয়ে উপকূলের দিকে ফিরে আসতে শুরু করেছেন। এছাড়া বরিশালের বরগুনা, ভোলা, ঝালকাঠিসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেওয়া হয়েছে এবং গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকা সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।