• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাসের শেষে শৈত্যপ্রবাহের আশঙ্কা

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
মাসের শেষে শৈত্যপ্রবাহের আশঙ্কা
দখিনের সময় ডেস্ক:
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি, হিমেল হাওয়ার দাপটে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়ছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা সামান্য বাড়লেও মাসের শেষ দিকে আবার কমতে পারে। সেই সঙ্গে ওই সময় একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রির নিচে নামলে শীতের অনুভূতি বাড়ে। তবে এই পার্থক্য ৫ ডিগ্রির নিচে নেমে এলে শীত হয় বেশি তীব্র, যা শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তার মতে, ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে একটি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।
এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কুয়াশা ও শীতের প্রকোপ বাড়ছে।