1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ যুবক আটক

dokhinersomoy
September 19, 2026 1:26 am
Link Copied!

বরিশাল নগরের কাউনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮৪০ টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে কাউনিয়া থানার ১ নম্বর গলি দীঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বাধীন একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সৈয়দ সাইদুল ইসলাম সাগর (২৮) নামে এক যুবককে আটক করা হয়।

আটক সাগর কাউনিয়া প্রথম গলি দীঘির পাড় এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আটক সাগরের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।