দখিনের সময় রিপোর্ট:
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সাংবাদিকের সঙ্গে পরীমণির বাগবিতন্ডা হয়। ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি ও তার বডিগার্ডদের অভিযোগ, ‘ওই সাংবাদিক তার বডি টাচ করেছেন।’ অন্যদিকে সাংবাদিক বলছেন পরীর অভিযোগ মিথ্যা। ভিডিও ধারণের সময় পরীমণি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন।
প্রশ্ন হচ্ছে, পরীমণি কোন ধরনের নায়িকা? সহজ উত্তর, শরীর মানে বডি স্বর্বস। তাও আবার সিনেমায় দেখানোর সুযোগ নেই বললেই চলে। কারণ সিনেমায় বডি তথা শরীর দেখাতে হলে অভিনয় গুণ কিছুটা হলেও থাকতে হয়। যা কখনোই খুব একটা ছিলো না পরীমণির। কিন্তু তাতে কি? শরীর তথা বডি তো ছিলো! কিন্তু তাতে এখন ভাটির টান স্পষ্ট। তবুও যতটুকু আছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার জন্যই হয়তো একদল বডিগার্ড রেখেছেন পরীমণি। কিন্তু এরপরও অলোচনায় থাকতে না পেরে আদালত চত্বরে কান্ড ঘটিয়ে বসলেন। এক সাংবাদিকের ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন।
প্রচারণায় থাকতে এই রকমের একাধিক কান্ড ঘটানোর দৃষ্টান্ত ইতিপূর্বে স্থাপন করেছেন পরীমণি। এবং প্রতিবারই পার পেয়েগেছেন। কিন্তু এবার সম্ভবত ‘মাইনকা চিপায়’ পড়েছেন ‘বডি স্বর্বস পরীমণি।
প্রথমিক প্রতিক্রিয়া হিসেবে সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামে ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬ অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন পরীমণি। আয়োজক কমিটি অনুষ্ঠানটির প্রচারের পোস্টার থেকে তাঁর ছবি সরিয়ে নতুন পোস্টারও প্রকাশ করেছে। আয়োজকরা জানিয়েছেন, গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীমণির পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস কিংবা বুবলি আসতে পারেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। রোববার (৮ নভেম্বর) সকালে আয়োজক কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন। তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রামে ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬ অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। এ অনুষ্ঠানে অনেক আর্টিস্ট আসবে। অনুষ্ঠানে পরীমণির অংশ নেওয়ার কথা থাকলেও সম্প্রতি ঢাকায় আদালত চত্বরে এক সাংবাদিককে অপদস্থ করার অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের প্রতিবাদ জানায়। এমনকি তাঁকে অনুষ্ঠানে রাখা হলে বয়কট ও প্রতিহতের ঘোষণাও দেওয়া হয়। ফলে অতিথির তালিকা থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। ইতিমধ্যে বিষয়টি তাকে জানানো হয়েছে।
পোস্টারটি শেয়ার করে চট্টগ্রামের এক সাংবাদিক লেখেন, সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত। পরে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।
পরীমণিকে
আইনি নোটিশ
সাংবাদিক হয়রানি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে (শামসুন্নাহার স্মৃতি) আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার(৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। নোটিশে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে পরীমণিকে। সেইসঙ্গে কপি দেওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও।