1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

অপ্রতিম হত্যাকাণ্ড: আদালতে ৩ ঘাতকের স্বীকারোক্তি

dokhinersomoy
September 21, 2026 2:08 am
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিন আসামি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলির আদালতে তুহিন, ফাহাদ ও কামরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।তবে গ্রেপ্তারকৃত আরেক আসামি সিয়াম হত্যার দায় স্বীকার করেনি।

আদালতসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জবানবন্দিতে তিন আসামিই অপ্রতিমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। মায়ের আইফোনটি দিতে রাজি না হওয়ায় অপ্রতিমের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তার কাছ থেকে আইফোনটি ছিনিয়ে নেওয়া হয়। পরে বাঁশ দিয়ে পিটিয়ে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত করা হয় বলে জবানবন্দিতে তারা উল্লেখ করেন।

এর আগে রোববার রাত ৮টার দিকে তিন আসামিকে আদালতে সোপর্দ করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাত পৌনে ৯টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু সাংবাদিকদের বলেন, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কেউ আসামিদের পক্ষে লড়বেননা। এ হত্যাকাণ্ড অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।