• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ভারী বর্ষণের সম্ভাবনা

দখিনের সময়
প্রকাশিত জুন ২১, ২০২১, ১৭:৫০ অপরাহ্ণ
দেশে ভারী বর্ষণের সম্ভাবনা

দখিনের সময় ডেস্ক :

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দমকা হাওয়াসহ ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে । আজ সোমবার (২১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী মঙ্গলবার (২১ জুন) ও বুধবার (২২ জুন) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এ সময় বাড়তি পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।

গতকাল রোববার (২০জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ১০৫ মিলিমিটার। এ ছাড়া এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে খুলনায় ৮৩, গোপালগঞ্জে ৭৫, রাঙামাটিতে ৭৩, চট্টগ্রাম ও টাঙ্গাইলে ৭১, হাতিয়ায় ৫৩ এবং যশোরে ৫২ মিলিমিটার। এই ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১২ মিলিমিটার।