1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : প্রধান তথ্য কমিশনার

dokhinersomoy
November 15, 2026 2:09 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:

তথ্যের ঘাটতি, তথ্য গোপন করার প্রবণতা এবং নির্ভরযোগ্য তথ্যের সহজলভ্যতার অভাব অনেক সময় অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ সৃষ্টি করে। অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ডাটাফুল কর্তৃক আয়োজিত ‘তথ্যের অখণ্ডতা সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অপতথ্যের জাল ছিঁড়ে’।

প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্যের অখণ্ডতা রক্ষা করা বর্তমান ডিজিটাল যুগের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বিস্তারের ফলে মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ তথ্য ছড়িয়ে পড়ছে। এর মধ্যে সত্য, মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের পার্থক্য নিরূপণ করা সাধারণ মানুষের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। ফলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নানা ধরনের বিভ্রান্তি ও নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে।

প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য অধিকারই মানবাধিকার। জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে।  অপতথ্য মোকাবিলায় জনগণের মধ্যে তথ্য সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ওপর গুরুত্ব দিতে হবে, যাতে নাগরিকেরা সহজেই নির্ভরযোগ্য ও সঠিক তথ্য পেতে পারেন।

সম্মেলনে তথ্যের অখণ্ডতা রক্ষা, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার প্রতিরোধ এবং এ বিষয়ে বিভিন্ন অংশীজনের করণীয় নিয়ে আলোচনা করা হয়।