1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ

dokhinersomoy
September 16, 2026 1:41 am
Link Copied!

দখিনের সময় ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের পাশে দুটি এবং টিএসসি এলাকায় একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।তিনি জানান, রাত এগারোটার দিকে জগন্নাথ হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কারা কীভাবে এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি। সিসি ফুটেজ দেখে যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে শনাক্তের চেষ্টা করছি।